কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে পলাশ আকন্দ (১৯) নামের মাদকাসক্ত এক তরুণকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, গতকাল শনিবার সকালে পলাশকে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার গোশাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মোসলিম উদ্দীনের ছেলে পলাশ আকন্দ গত এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ কারণে শুক্রবার রাত নয়টার দিকে তার বাবা পুলিশের সহযোগিতায় পলাশকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও হাফিজুর রহমান শুনানি শেষে পলাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।