প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের সাদেক আলী মোল্লা (৪০), মিলন শেখ (৩০) ও নাজিম শেখ (২২)। ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল রানা জানান, গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খান্দারপাড়া বাজারসংলগ্ন কাবুল মেম্বারের বাড়ির সামনে থেকে মদ্যপ অবস্থায় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ইউএনও মো. খায়রুজ্জামান বলেন, ওই তিন ব্যক্তিকে এ কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।