প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের পানিশাইল এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. বিল্লাল হোসেন (২০) ও জাকির হোসেন (৪৫)। এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পানিশাইলে পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা তাঁদের কারাদণ্ড দেন। এপিবিএন-৭-এর সহ–অধিনায়ক মাহবুবুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্তদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।