প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার ভ্রাম্যমাণ আদালত গত বুধবার তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এই রায় দেন। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে। পরে বিকেলে আদালত উপজেলার সান্তাহার শহরের কোচকুড়ি পাড়ার সুমন হোসেনকে (২০) এক মাস, ইয়ার্ড কলোনি এলাকার রোস্তম আলীকে (৩৫) পাঁচ মাস এবং লক্ষ্মীপুরের রায়গঞ্জ উপজেলার বিষনপুর গ্রামের সেলিম হোসেনকে (৩০) সাত দিন কারাদণ্ডের আদেশ দেন। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়।