কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার নাটোরের নলডাঙ্গায় এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নলডাঙ্গা থানা-পুলিশ সূত্র জানায়, সকালে উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের আনিছুর রহমান (৩২) পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রীর অভিভাবকেরা থানায় খবর দিলে পুলিশ আনিছুরকে আটক করে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহানের কাছে হাজির করেন। ইউএনও আদালত বসিয়ে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।