কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কাজীপুরে তিন মাদকসেবীকে গতকাল মঙ্গলবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কাজীপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, গত সোমবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার সোনামুখী গ্রামে অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় আব্দুর রাজ্জাক, রানা আহমেদ এবং তাঁদের সহযোগী সানোয়ার হোসেনকে আটক করা হয়। পরে গতকাল ইউএনও শাফিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে রাজ্জাক ও রানাকে এক বছর এবং ছানোয়ার হোসেনকে ছয় মাসের সাজা দেন। সবাইকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।