কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ মাদকসহ চারজনকে আটক করেছে। পরে গ্রেপ্তার চারজনের প্রত্যেককে গতকাল মঙ্গলবার দুপুরে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। গাজীপুরের নির্বাহী হাকিম সাজিয়া আফরোজ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকার আবুল কাসেম (৩৫), গাজীপুর শহরের মুন্সিপাড়া এলাকার মো. বাবু (৩১), কামাল হোসেন (৩০) ও ময়মনসিংহের গফরগাঁওয়ের মিন্টু মিয়া (১৯)।