কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় গতকাল সোমবার এক মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজপ্রাপ্তরা হলেন পদুয়া আধারমানিকের মো. নুরুল কবির এবং লোহাগাড়া সদরের মো. সিরাজ। মো. ফিজনূর রহমান জানান, মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলবে।