কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই মাদকসেবীদের হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত এদের মধ্যে একজনকে তিন মাস ও বাকি চারজনের প্রত্যেককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। দুপুরে আসামিদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।