প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে মাদক সেবন ও বহনের দায়ে মো. ইব্রাহীম (২২) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহম্মেদ ওই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইব্রাহীমকে শহরের স্ট্যান্ড রোড থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ঝালকাঠি সংবাদদাতা|