প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে জোসনা বেগম নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ইউএনও রেজাউল করিম এ রায় দেন। ওই দিনই সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান ছাতিয়ানগ্রাম এলাকায় জোসনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ লিটার মদসহ তাঁকে আটক করেন। পরে আদালত তাঁকে কারাদণ্ড দিয়ে বগুড়া কারাগারে পাঠান। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|