কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজাদ জাহান প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন। দণ্ডাদেশপ্রাপ্ত তরুণেরা হলেন মিরপুর উপজেলার শোন্দহ গ্রামের সেলিম উদ্দিন (২০), মাজিহাট গ্রামের আসলাম হোসেন (২০) ও গোঙ্গাতলার শাহাবুল ইসলাম (২২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অভিযুক্ত তরুণেরা নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে। শোন্দহ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক আশরাফুজ্জামান বলেন, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।