প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর গ্রামের আবদুর রহমানের (৬০) বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১১ পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার তাঁকে এই দণ্ডাদেশ দেন। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, রায় ঘোষণার পরে ওই ব্যক্তিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।