কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বরিশালের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান গতকাল এই আদালত পরিচালনা করেন। নৌবন্দর সড়কে ময়লা-আবর্জনা ফেলার দায়ে সাজা হয়েছে মো. ছাদ্দাম হোসেনের (৩৫)। আর এক হাজার টাকা করে জরিমানা গুনেছেন মো. আল আমীন (৫০) ও খোরশেদ আলম (২৫)।