কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে এক তরুণকে (১৮) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। দণ্ড পাওয়া ব্যক্তির বাড়ি উপজেলার ওটারচর গ্রামে। থানা-পুলিশ জানায়, ছেলেটি প্রায়ই ওটারচর গ্রামের ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতেই ছেলেটিকে কারাগারে পাঠানো হয়।