কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের ও তাঁকে সহযোগিতা করার অভিযোগে আরেকজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও ও নির্বাহী হাকিম মাহবুব আলম এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন পানপট্টি ইউনিয়নের সতিরাম গ্রামের খোকন চৌকিদার (৪০)। ২১ আগস্ট খোকন মেয়েটিকে জোর করে একটি বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ২৪ আগস্ট গলাচিপা থানায় লিখিত অভিযোগ করা হয়। গলাচিপা থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত মঙ্গলবার বিকেলে খোকন ও তাঁকে সহযোগিতা করার অভিযোগে একই গ্রামের রেজাউল চৌকিদারকে (৩৮) গ্রেপ্তার করা হয়।