প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর বাজারের পূর্ব পাশে আরডিআরএসের অফিসের সামনে থেকে স্থানীয় এক যুবককে (৩২) গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকারী আদিতমারী উপজেলা ইউএনও তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদিতমারী থানার ওসি আকতার হোসেন বলেন, সাজাপ্রাপ্ত যুবককে গত বৃহস্পতিবার রাতেই লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।