প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার অভিযোগে আটজনকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মাহবুবুর রহমান এ সাজা দেন। হাতীবান্ধা থানা-পুলিশ জানায়, ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তার চরে নৌকায় জুয়া খেলার আসর বসানোর খবরে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে আট ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল রোববার বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।