প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে প্রতারণার দায়ে নুরুল হক সরকার ওরফে কোরবান আলী সরকার (৪৫) নামের এক ব্যক্তিকে গতকাল রোববার কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শনিবার ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নের পিপলিতা গ্রামের প্রায় ১০০ জন চাকরিপ্রত্যাশীকে পোশাক তৈরির কারখানায় চাকরি দেওয়ার নামে ২৫০ টাকা করে নেওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। সদর থানার এসআই বেলায়েত হোসেন বলেন, কোরবান আলী শনিবার বিকেলে পিপলিতা গ্রামে এসে চাকরি দেওয়ার নামে টাকা নিচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেন। রাতে কোরবান আলী আটক হওয়ার পর গতকাল দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জাহেদ আহম্মেদ তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।