প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে অবরোধ সৃষ্টির অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুরের পাঁচ বিএনপি-সমর্থককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে ওই দণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মোহম্মদ রায়হান ওই আদালত পরিচালনা করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নান্টু আলী, নয়ন হোসেন, বেল্লাল হোসেন, সোহেল উদ্দিন ও শহিদুল ইসলাম।
নাটোর প্রতিনিধি