কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে গাঁজা রাখার দায়ে রাসেল শেখ (২১) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী হাকিম সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। রাসেল শেখের বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইকরবুনিয়া গ্রামে। গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শহরের বলেশ্বর সেতুর কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় রাসেলের শরীর তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।