প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে হাতেম আলী (৬০) নামের এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম ওই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাতেম আলী নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামের বাসিন্দা। এর আগে রাত আটটার দিকে র্যাব সদস্যরা দোগাছি এলাকায় গাঁজা সেবনের সময় তাঁকে আটক করেন। রাতেই হাতেম আলীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।