প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার বিন্দিপাড়া থেকে মাদক সেবনের দায়ে আটক চারজনকে শুক্রবার রাতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। লালপুরের ইউএনও নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়। এর আগে পুলিশ বিন্দিপাড়া থেকে উপজেলার বেলতলী গ্রামের হাফিজ (২০) ও আলমগীর হোসেন (২১), বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামের আবু হানিফ (২২) ও কালিকাপুর গ্রামের সাইফুল ইসলামকে (২০) মাদক সেবনকালে আটক করে।