প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাল্যবিবাহের প্রস্তুতিকালে গতকাল রোববার বর, বরের বাবা ও কনের বাবাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা এ রায় দেন। বেলা ১১টার দিকে গাজীপুরের সামান্তপুর এলাকার আবুল কালামের ছেলের (অষ্টম শ্রেণির ছাত্র) সঙ্গে পূর্ব চান্দনা এলাকার ফজলুল হকের মেয়ের (ষষ্ঠ শ্রেণির ছাত্রী) বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পুলিশ নিয়ে ফজলুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।