কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জনি আহম্মেদ (১৮) নামের এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও খালিদ হোসেন গতকাল সোমবার দুপুরে এ আদেশ দেন। থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, জনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সকাল সাড়ে ১০টার দিকে তিনি উপজেলার সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। এ সময় ওই ছাত্রীর সহপাঠী ও শিক্ষকেরা তাঁকে আটক করেন। পরে পুলিশ তাঁকে আটক করে আদালতে হাজির করে। দুপুরেই তাঁকে জেলহাজতে পাঠানো হয়।