প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবনের অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় শহীদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, গত সোমবার রাতে পাইকুরাটি ইউনিয়নের শহরতলি গ্রামের বাসিন্দা শহীদ মিয়া একই ইউনিয়নের বৌলাম গ্রামের সামনের সড়কে মদপান করে মাতলামি করছিলেন। রাত ১২টার দিকে তাঁকে সেখান থেকে আটক করে পুলিশ। গতকাল তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।