কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় মাদকাসক্ত ছেলে লিংকন মিয়াকে (২৫) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন বাবা উপজেলা সদরের কাউলিকান্দা এলাকার লাল মিয়া। পরে আদালত লিংকনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন। গতকাল বুধবার সকালে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন লিংকন মিয়া। গতকাল সকালে লিংকন বাবা লাল মিয়াকে লাঞ্ছিত করেন।