কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে মলম পার্টির এক সদস্যকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কটিয়াদীর করগাঁও গ্রামের বাহার উদ্দিন (৪০)। গতকাল বৃহস্পতিবার তাঁকে এই শাস্তি দেন নির্বাহী হাকিম আবু তাহের মো. সাঈদ। দুপুরে কিশোরগঞ্জ স্টেশনে ওই আদালত পরিচালনা করা হয়। আবু তাহের মো. সাঈদ জানান, আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন থেকে মলম লাগানোর উপকরণসহ বাহারকে দুপুরে আটক করা হয়।