কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন পুলিশের সহযোগিতায় গত রোববার গভীর রাতে একটি জুয়ার আসর থেকে সাত জুয়াড়িকে আটক করেন। এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি