প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা মহল্লার মাদকাসক্ত পারভেজ মিয়াকে (১৮) পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন। গতকাল রোববার বিকেলে আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকরাম আলী এই সাজা দেন। উল্লাপাড়া থানার উপপরিদর্শক হুমায়ুন কবীর জানান, মন্টু তালুকদারের স্ত্রী পারভীন বেগম নিজেই গতকাল ছেলেকে মাদকাসক্ত অবস্থায় বাড়িতে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।