কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক বিক্রির দায়ে এক নারীকে কারাদণ্ড ও মাদক সেবনের অভিযোগে দুই যুবকের একজনের অর্থদণ্ড ও আরেকজনকে কারাদণ্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ পারভেজ গতকাল রোববার তাঁর কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোমেনা বেগম (৪২) ও আতিকুজ্জামান (৩০) এবং এমদাদুল (৪০)। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আছমা আক্তার নামের আরেক নারী মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।