কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে জাল টাকার নোট রাখার দায়ে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত সুমি আক্তার (২৬) নামের একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সুমি উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই এলাকার বাসিন্দা ইউসুফ আলীর স্ত্রী। আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পুলিশ জুড়ী-ফুলতলা সড়কের রানীমোড়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে সুমির কাছে এক হাজার টাকার ১২টি জাল নোট পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছির উল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে কারাদণ্ড দেন। জুড়ী থানার এসআই নূরুল হক হাওলাদার বলেন, সুমিকে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।