কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অস্ত্র বহনের অপরাধে নাটোরে লাকি আক্তার নামে এক নারীকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নাটোরের জেলা ও দায়রা জজ লুৎফা বেগম গতকাল সোমবার এ দণ্ডাদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের ১৫ নভেম্বর নাটোর সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ১১২টি গুলিসহ লাকিকে আটক করেন র‍্যাব সদস্যরা। লাকি পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার হুরমত আলীর মেয়ে।