প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পাঁচ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার এনামুল হক ও তাঁর স্ত্রী জোছনা বেগম; শাহিনপুর এলাকার মিনা বেগম ও তাঁর মেয়ে সামছুন্নাহার এবং কৃষ্টচাঁদপুর গ্রামের মাহফুজা বেগম। বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিরামপুরের ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিনা বেগমকে ছয় মাসের এবং বাকি চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।