প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তরফদার মাহমুদুর রহমান। দণ্ড পাওয়া যুবকেরা হলেন পার্বতীপুর পৌরসভার পোড়াভিটা মহল্লার মজিবর রহমানের ছেলে শাহিনুর ইসলাম (১৯), আমজাদ হোসেনের ছেলে আলমগীর হোসেন (১৮) ও মোজাফফর হোসেনের ছেলে রায়হান আলী (১৯)। তাঁদের মধ্যে রায়হান আলীকে এক মাস ও অপর দুজনকে দেড় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পার্বতীপুর মডেল থানার এএসআই শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।