কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার শরীফ হোসেন নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোজিয়াবাড়ি এলাকায়। পুলিশ জানায়, বেলা একটার দিকে উপজেলা চত্বরে অবস্থিত সোনালী ব্যাংক ধানগড়া শাখার সামনে থেকে গাঁজাসহ তাঁকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।