কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেরোইন বহনের অপরাধে মনিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাটোরের জেলা ও দায়রা জজ লুৎফা বেগম গতকাল সোমবার বিকেলে এই দণ্ডাদেশ দেন। মনিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ উপজেলার চরবাগডাঙ্গা গ্রামে। তিনি পলাতক। ২০০৮ সালের ৮ মার্চ নাটোর শহরের কাছে নারায়ণপাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় মনিরুলের কাছে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের পরিদর্শক ওয়াহাব খান বাদী হয়ে মামলা করেন।