প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগর গ্রামসংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটায় গতকাল মো. জামাল নামের এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিচারিক হাকিম মো. ওয়ালিউল হাছান তাঁকে এ দণ্ড দেন। এর আগে মানিকনগর মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে মাটি কাটার সময় জামালকে গ্রেপ্তার করে পুলিশ। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহাম্মেদ বলেন, জামালকে কারাগারে পাঠানো হয়েছে।