প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল রোববার সকালে সারোয়ার হোসেন (২৫) নামের এক তরুণকে আট মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বেগম নুসরাত সুলতানা ওই দণ্ডাদেশ দেন। গত শনিবার সকালে সারোয়ার মেয়েটিকে উত্ত্যক্ত করার সময় গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে।