কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভুয়া দলিল নিয়ে অন্যের জমি খারিজ (নামজারি) করতে গিয়ে গতকাল সোমবার মো. মোহসীন (৩২) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন ওই আদালত পরিচালনা করেন। মোহসীন গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা। সদরের সহকারী কমিশনার (ভূমি) বিনিতা রানী বলেন, সোয়া ৫ শতাংশ জমি রাজিয়া বেগমদের নামে খারিজের জন্য তাঁর কার্যালয়ে গত ২৭ জুলাই আবেদন করা হয়। ভুয়া দলিল ও কাগজপত্র নিয়ে ওই আবেদনের তদবির করতে আসেন মোহসীন। পরে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।