প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শিশ মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার ঘোষ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ ধারায় শিশ মোহাম্মদকে দণ্ড দেওয়া হয়েছে। তবে বালু উত্তোলনের মূল হোতা আবদুল কাদেরকে ধরা যায়নি। শিশ মোহাম্মদ আবদুল কাদেরের সহযোগী। গতকাল দুপুরে নয়াগোলা ঘাট এলাকায় অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপগুলো ভেঙে ফেলা হয়।