কারাদণ্ড

নারায়ণগঞ্জ নগরের ফতুল্লা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল ইসলাম বলেন, সকালে ফতুল্লার আলীগঞ্জ মসজিদের সামনে থেকে ইয়াবার সাতটি বড়িসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলীগঞ্জের লুৎফর রহমান ও রাসেল। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের হাজির করা হলে বিচারক ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক লুৎফরকে এক বছর এবং রাসেলকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।