প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে জুয়া খেলার সময় ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও বজলুর রশীদ ওই অভিযান পরিচালনা করেন। ইউএনও বজলুর রশীদ বলেন, উপজেলার দাউদপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের পাশে একটি খেতে জুয়া খেলার অভিযোগ পেয়ে তিনি পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। এরপর আদালত বসিয়ে তাঁদের দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া ওই জায়গা থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।