প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদমদীঘির ইউএনও রেজাউল করিম এ আদালত পরিচালনা করেন। পরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গত বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দইল ব্রিজ এলাকায় নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকে এবং সান্তাহার শহরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।