কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রীকে যৌন হয়রানি করার অপরাধে সুজন সূত্রধর নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও অশালীন মন্তব্য করেন সুজন সূত্রধর। পরে স্থানীয় জনতা তাঁকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুল আলমের কাছে হাজির করে। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সুজন সূত্রধরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুজনকে কারাগারে পাঠানো হয়েছে।