প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন বখাটে রফিকুল ইসলাম (২৫)। থানায় মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রফিকুলকে আটক করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রোববার বিকেলে ইউএনওর কার্যালয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। সখীপুর থানার উপপরিদর্শক আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত যুবকের বাড়ি উপজেলার বগা প্রতিমা গ্রামে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি