প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএসসির গতকাল রোববারের গণিত পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. সাইফুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার সোতপুকুরিয়া গ্রামের জাফরুল ইসলাম (২৮) ও ধামতী গ্রামের আবু কাউছার (২৬)। ইউএনও বলেন, গতকাল পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ওই দুজন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহ করছিলেন। পরে পুলিশ তাঁদের আটক করে। এরপর তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। গতকাল বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।