প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়া খেলার অপরাধে বগুড়ার শেরপুরে গতকাল রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মহিপুর মুন্সীপাড়া গ্রামের আমজাদ হোসেন এবং বনমরিচা গ্রামের মো. মামুন ও আবদুল আলিম (২২)। শেরপুর থানার উপপরিদর্শক রাজু কামাল বলেন, রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার মহিপুর এলাকায় একটি ইটখোলার পাশে জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়।