প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশ্যে মাদক সেবন করায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর এলাকার এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সীতাকুণ্ড উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ সাজা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গত শনিবার রাতে পৌর সদরের মহাদেবপুর এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন মো. সোহাগ। আটকের পর তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।