কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। তাঁরা হলেন উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর নুনাছড়ি গ্রামের জসিম উদ্দিন ও জয়নাল উদ্দিন। হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বলেন, ওই দুজন রোববার দুপুরে মাতাল অবস্থায় একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিশৃঙ্খলা করেন। স্থানীয় লোকজন তাঁদের ধরে পুলিশে সোপর্দ করেন। পরে রাতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।